ফেরিতে কমেছে চাপ, সহজ হয়েছে পারাপার

মইনুল হক মৃধা, রাজবাড়ী
০২ জুলাই ২০২২, ০২:৪১আপডেট : ০২ জুলাই ২০২২, ০৩:১৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। যে নৌরুট দিয়ে প্রতিদিন লাখো যাত্রী ও কয়েক হাজার যানবাহন নদী পারাপার হতো সেই নৌরুটের ফেরিগুলো এখন যানবাহনের অপেক্ষায় থাকে। যে কারণে ঘাটে এলেই সহজে ওঠা যাচ্ছে ফেরিতে। দিনের পর দিন অপেক্ষার সময় ফুরিয়েছে যাত্রী ও পরিবহন চালকদের। 

শুক্রবার (১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের কোনও সিরিয়াল নেই। যেখানে কয়েক দিন আগেও ফেরি দিয়ে পারাপারের জন্য মহাসড়কে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতো পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস, সেই মহাসড়ক এখন ফাঁকা। 

পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে ঘাটের চিত্র। যেসব যানবাহন নদী পারের জন্য আসছে সেগুলো সরাসরি ফেরিতে উঠতে পারছে। অধিকাংশ ফেরিই যানবাহনের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে ঘাট ছেড়ে যাচ্ছে। আবার কোনও কোনও সময় যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখেই ঘাট ছাড়ছে ফেরিগুলো।

 বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে ফেরিগুলো বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে গেছে। এ সময় যাত্রীবাহী বাস ৩২৩০টি, পণ্যবাহী ট্রাক ৭১৩৪টি, ছোট যানবাহন ৯৭৩০টি ও মোটরসাইকেল ৩৭৭টি এ নিয়ে মোট ২০ হাজার ৪৭১টি যানবাহন এবং ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে পাটুরিয়া গেছে ১৯৮৫টি যাত্রীবাহী বাস , ৫৬৬৫টি পণ্যবাহী ট্রাক, ৪৭৪৪টি ছোট যানবাহন এবং ৩৮৯টি মোটরসাইকেল।  

এর মধ্যে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পাঁচ দিনে যাত্রীবাহী বাস ১২৪৫টি, পণ্যবাহী ট্রাক ১৪৬৯টি ও ছোট যানবাহন ৪ হাজার ৯৮৬ টিযানবাহন কমেছে।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, গত ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়া নৌরুটে পাঁচ দিনে যানবাহন কমেছে ৭ হাজার ৬৮৮টি। তবে আমরা আশা করছি আর কয়েকদিন পর কোরবানির ঈদ, সে সময় গরুর ট্রাকসহ যানবাহনের চাপ পড়বে। তবে ঈদ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, আমরা চাই ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরুক। আমরা এ জন্য সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবো। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ছোট-বড় ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। বাকি চারটি ফেরির মধ্যে একটি ইউটিলিটি ফেরি চন্দ্র মল্লিকা পাটুরিয়ার মধুমতি ভাসমান কারখানা ডকইয়ার্ডে মেরামতে রয়েছে এবং যানবাহন কম থাকায় তিনটি টানা (ডাম্প) ফেরি বসিয়ে রাখা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী