পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ২৩:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:২৯

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সারাদিন টোল প্লাজা বেশ ফাঁকা ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ দেখা যায়। বিশেষ করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের আধিক্য দেখা গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন অবশ্য দাবি করেছেন, সেতুতে যানবাহনের তেমন কোনও চাপ নেই। যান চলাচল স্বাভাবিক আছে। টোল প্লাজাতেও তেমন কোন চাপ নেই। তাছাড়া, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যানগুলো পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের টোল দিতে হয়। সেখানের টোল প্লাজায় যানগুলো থামার কারণে এখন পদ্মা সেতুর টোল প্লাজায় ভিড় কম পড়বে।

ট্রাফিক পুলিশের ওসি টিআই বজলুল হক জানান, সারাদিনের তুলনায় রাত যত বাড়ছে যানবাহন ততই বাড়ছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল প্লাজায়। সুন্দরভাবে টোল দিয়ে পারাপার হচ্ছে যানবাহনগুলো। এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। নির্বিঘ্নে যেন যানবাহন পারাপার হতে পারে সেজন্য ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছেন।

/এমপি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম