পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের স্রোত 

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১১:৪৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২:০৩

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে একটু চাপ বেড়েছে। তবে স্বস্তিতে পদ্মা নদী পার হচ্ছেন ঘরমুখো মানুষ। পদ্মা সেতু চালু হওয়ায় ফেরিঘাটে আগের মতো ভোগান্তি নেই। পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে ছেড়ে আসছে ফেরি। তবে যানবাহনের তুলনায় যাত্রী বেশি পার হচ্ছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টায় দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ইউটিলিটি (ছোট) ফেরিতে দুটি ট্রাক, তিনটি বাস ও কয়েকশ' যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসে একটি ফেরি। ঘাটপ্রান্তে ঢাকামুখী কোনও যানবাহনের সারি নেই। নদী পারে কোনও গাড়িকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। তবে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীর চাপ রয়েছে।

ফেরি থেকে নেমে পন্টুনে আসা কুষ্টিয়াগামী মোটরসাইকেল আরোহী সালমান আহম্মেদ বলেন, ‌‌‘সড়কে কোথাও কোনও বাধার সম্মুখীন হইনি। মাঝে মাঝে মহাসড়কে একটু যানজটে পড়তে হয়েছে। তবে মোটরসাইকেলে আসার কারণে দ্রুত আসতে পেরেছি।’ 

যানবাহনের তুলনায় যাত্রী পার হচ্ছে বেশি

পরিবার নিয়ে ফেরি পার হয়ে আসা মেহেরপুরগামী যাত্রী হাসান হাবিব বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বৃহস্পতিবার ছুটি পেয়েছি। ভোর ৫টার দিকে উত্তরা থেকে রওনা দিই। গাবতলীতে বাস কম থাকায় এবং বাড়তি ভাড়া নেওয়ায় একটু ভোগান্তি হয়েছে। তবে ঘাটে আগের মতো ভোগান্তি পোহাতে হয়নি। এখন লোকাল বাসে সিট পেলে যাবো। না হয় ভেঙে ভেঙে যেতে হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, আগামী রবিবার ঈদ। তাই আজ সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। বর্তমানে এই নৌপথে ২১টি ফেরির মধ্যে ১৯টি ছোট-বড় ফেরি চলাচল করছে। বাকি দুটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের