পদ্মা সেতুর ঢালে উল্টালো পিকআপভ্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ২৩:২৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ২৩:৪০

শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে পার হয়ে পদ্মা সেতুর উত্তর পাশের ঢালে এসে একটি সবজিবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে দুই জন আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক। তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ পাশ থেকে পার হয়ে উত্তর পাশে ঢালে একটি সবজি বোঝাই পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারায়। পরে ডিভাইডারে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনা কবলিত পিকাপভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এদিকে পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, বিকালে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের কিছুটা চাপ ছিল। তবে এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ২২ হাজার ৭০৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বেশিরভাগই মাওয়া প্রান্তের টোল প্লাজা দিয়ে দক্ষিণবঙ্গের দিকে গিয়েছে। আর মোট তিন কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম