আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১২:৩৫আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:৩৫

বাসের ধাক্কায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার একটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, সাড়ে ১০টায় শরীয়তপুর এক্সপ্রেসের একটি বাস সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার দুই নম্বর বুথে ধাক্কা দেয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ চাইলে এ ঘটনায় মামলা করা হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, একটি বাস ২ নম্বর টোল বুথে ধাক্কা দিয়ে সামান্য ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোলপ্লাজার ক্ষতি করেছিল। তখন মেরামতের জন্য জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়। এবারও হয়তো সেরকম ব্যবস্থা নেওয়া হবে। বাসটি আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম