ছেলের সঙ্গে ঝগড়া, ছুরিকাঘাতে মরলেন বাবা

ফরিদপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৯:০৬আপডেট : ১০ জুলাই ২০২২, ১৯:১৮

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আইনুদ্দিন মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আইনুদ্দিন মোল্যা একজন কৃষক ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুর শহরে তার ছেলের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে। স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে তার। এদের মধ্যে জয় (২৪) ও বিজয় (২১) নামে তার দুই ছেলে পূর্ব খাবাসপুর মোড়ের পাশে একটি হোটেল চালান। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলেরা জানান, দুপুর ১২টার দিকে নিহতের ছেলে বিজয় হোটেল থেকে বের হওয়ার সময় একই এলাকার মিন্টু তালুকদারের ছেলে তাসকিনের পায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি হয়। এরপর তাসিকন সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে ফিরে আসে। এ সময় আইনুদ্দিন মোল্যা তাসকিনকে সামান্য ভুল বোঝাবুঝির এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানান। 

এ সময় তাসকিন তার হাতে থাকা ছোট টিপ চাকু দিয়ে আইনুদ্দিন মোল্যার বুকে আঘাত করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের স্বজনেরা হাসপাতাল থেকে মাইক্রোবাসযোগে তার লাশ নিয়ে এসে দুপুর ২টার দিকে তারা গ্রামের বাড়ি বোয়ালমারি রওনা হন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, বৃদ্ধ লোকটি স্ট্রোক করে মারা গেছেন বলে জেনেছি। এ সময় ছুরিকাঘাতে ওই বৃদ্ধকে হত্যার করা হয়েছে জানালে তিনি বলেন, স্টেব আর স্ট্রোক শব্দ শুনতে ভুল হয়েছে। পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের