জানুয়ারিতে পরিচয়, প্রেমের টানে জুলাইয়ে শ্রীপুরে আমেরিকান তরুণী 

গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ১৮:৫০আপডেট : ১১ জুলাই ২০২২, ২০:২১

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার ইমরান খান নামে এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে আমেরিকান এক তরুণী চলে এসেছেন বাংলাদেশে। লিডিয়া লুজা খান সোমবার (১১ জুলাই) ভোর তিনটার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমরান খান তাকে স্বাগত জানান। পরে তাকে বাড়িতে নিয়ে আসেন। ঈদের পরদিন ভিনদেশি এক নারী পরিবারের সদস্য হয়ে আসায় ওই পরিবারে এবার ঈদটা ছিল ভিন্ন। 

লিডিয়া লুজা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা। বাবা নেই, মা অন্য পরিবারের সদস্য। দুই ভাইয়ের একটি মাত্র বোন সে। ছোটবেলা থেকেই লুজা দাদুর কাছে বড় হয়েছেন। ধর্মান্তরিত হওয়ায় এখন তার নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি হিসেবে ‘খান’ শব্দটি যুক্ত হয়েছে। 

ইমরান খান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। ইস্টওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

 লিডিয়া লুজা বলেন, ফেসবুকে পরিচয়, পরে আলাপচারিতায় ইমরানকে ভালো লাগে। উভয় পরিবারের সম্মতিতেই ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেছি। 

তিনি আরও বলেন, ইমরান সৎ মানুষ। সেদিক দিয়ে বাংলাদেশের মানুষও সৎ। প্রকৃতির মতো এ দেশের মানুষগুলোও সহজ-সরল। এখানকার মানুষজন ইংরেজি না জানায় ভাববিনিময়ে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান লুজা।  

লুজা আরও বলেন, শাশুড়ি আনোয়ারা বেগম অসুস্থ। তাই মাঝে মধ্যে আমেরিকা যাবেন এবং বেশিরভাগ সময় স্বামী ইমরানের বাড়িতেই থাকবেন। শাশুড়ি সুস্থ হলে ইমরানকে নিয়ে আমেরিকায় বসবাস করবেন বলে জানান তিনি। 

ইমরান খান বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। মাসখানেক পর লুজা বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে বিয়ের কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। পরে মার্চ মাসের প্রথম দিয়ে আমেরিকা থেকে তুর্কি হয়ে লুজা বাংলাদেশে আসে। আমেরিকার নাগরিক হওয়ায় তার ধারণা ছিল ভিসা ছাড়াই সে বাংলাদেশে আসতে পারবে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ  তাকে ফেরত পাঠায়। 

 ইমরান আরও জানান, পরে উভয় পরিবারের সিদ্ধান্তে তারা নেপালে সাক্ষাৎ করেন। ওই সময় নেপালের একটি মসজিদে তারা বিয়ে করেন। লুজার সঙ্গে কেউ না থাকলেও ইমরানের সঙ্গে ওই সময় পরিবারের সদস্যরা ছিলেন। সেখানে কয়েক দিন অবকাশ কাটিয়ে যার যার দেশে ফেরেন লুজা ও ইমরান। পরে ইমরানের সহযোগিতায় ভিসা সম্পাদনের মাধ্যমে ১১ জুলাই সোমবার লুজা বাংলাদেশে আসেন।

ইমরানের প্রতিবেশী বাবুল মিয়া বলেন, অনেকেই এই দম্পতিকে দেখতে আসছেন। আমেরিকার মেয়ে বলে কথা। তাও আবার বাংলাদেশি যুবকের প্রেমের টানে একেবারে চলে এসেছেন। বিষয়টিতে এলাকার মানুষ অনেক খুশি। 

ইমরানের মা আনোয়ারা বেগম বলেন, আমেরিকার মেয়েকে বিয়ে করায় খুশি হয়েছি। যেহেতু ধর্মান্তরিত হয়ে তারা এ বিয়েতে আবদ্ধ হয়েছেন, সেজন্য পারিবারিকভাবে মেনে নিতে সমস্যা হয়নি বলে জানান তিনি।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে