তরুণকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, চা দোকানি আটক

গাজীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১১:৩২আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:৩৫

ঢাকার সাভারে তরুণকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই এলাকা থেকে সোহেলকে আটক করেছে পুলিশ। সে রেডিও কলোনি এলাকার মৃত কিতাব আলীর ছেলে। ঢাকা-আরিচা মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতো।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, কয়েকদিন আগে ঠাকুরগাঁও থেকে  সাভারের রেডিও কলোনি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণ-তরুণী। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন তাদের আটক করে। পরে ওই তরুণকে আটক করে মারধর করে এবং একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে চা দোকানি সোহেল। 

ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মোমেনুল ইসলাম।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের