নৌকা ডুবে নানি-নাতনির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৯:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৯:৩৩

গাজীপুরের বেলাই বিলে নৌকা ডুবে নানি সাফিয়া বেগম (৬২) ও তার নাতনি সায়মা আক্তারের (৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বেলাই বিলে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানাধীন বাড়িয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাফিয়া বেগম বন্দান এলাকার জুলমত আলীর স্ত্রী এবং নাতনি সায়মা আক্তার বসুগাঁও এলাকার বুলবুলের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, নাতনি সায়মা আক্তারকে নিয়ে সাফিয়া বেগম সকাল ১০টায় ওই নদীর বন্দান ঘাট থেকে ছোট নৌকায় চড়ে সরাইয়া এলাকায় যাচ্ছিলেন। নৌকায় নানি-নাতনিসহ ছয় জন ছিলেন। নৌকাটি বিলের মাঝামাঝি পৌঁছালে পানিতে ডুবে যায়। স্থানীয়রা চার জনকে জীবিত উদ্ধার করলেও সাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাতনি সায়মা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৫টার দিকে সায়মার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। উদ্ধারকাজ শেষ হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম