ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৫:১২আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫:১২

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণের মামলায় দুই জন সাক্ষ্য দিয়েছেন।

রবিবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদলতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ‌‘মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীরা হলেন-জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি ও রতন মিয়া। এ নিয়ে এই মামলায় মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ‘চার জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও চার্জশিটের ১১,১২ ও ১৩ নম্বর সাক্ষী উপস্থিত ছিলেন। আদালত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রানী ও রতন মিয়ার সাক্ষ্য গ্রহণ করেছেন। অপর সাক্ষী পারভেজের সাক্ষ্য গ্রহণ করা হয়নি।’

কোর্ট পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে দুপুর ১টায় মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের জন্য তাকে আদালতে তোলা হয়। দুপুর ২টায় সাক্ষ্য গ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যায়। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের