পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৮:৪৪আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০:৪৪

পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। শনিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল। পরে জাজিরা প্রান্তে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন তারা।

পদ্মা সেতুতে সড়কপথে যানবাহন চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সেতু উদ্বোধন করেন। ২৬ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্বপ্নের সেতুতে গাড়ি চললেও রেলপথের কাজ এখনও চলমান।

রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, ‘অনেক দিন ধরেই আমরা চাচ্ছিলাম পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করবো। সবাই মিলে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। কিছু কাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম