৬০ কোটি টাকা আত্মসাৎ

ই-কমার্স প্রতিষ্ঠানের এমডিকে নিয়ে সিআইডির অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ০৮:৫২আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৮:৫২

রাজবাড়ীতে ই-কমার্স প্রতিষ্ঠান ‘জেকা বাজার’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাবিউল্লাহ খান জাবেরকে নিয়ে তার অফিসে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (১৭ জুলাই) বিকালে রাজবাড়ী পৌর শহরের নান্নু টাওয়ারের তৃতীয় তলায় জেকা বাজারের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি রাজবাড়ীর ২০ হাজার গ্রাহকের কাছ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে ১০ মাস আত্মগোপনে থাকার পর রাজবাড়ীর সিআইডি পুলিশ ফরিদপুরের আলীপুর এলাকা থেকে শনিবার (১৬ জুলাই) বিকালে জাবেরকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

অভিযান পরিচালনার সময় সিআইডি রাজবাড়ী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান আবুল হোসেন ও পরিদর্শক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

জিল্লুর রহমান জানান, নানা ধরনের প্রসাধনী সামগ্রী ও স্বল্প মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় জেকা বাজার। প্রতিষ্ঠানটির মালিক জাবের উল্লাহ রাজবাড়ী জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব টাকা দিয়ে পরিবারের বিভিন্ন সদস্যের নামে ঢাকা, রাজবাড়ী শহর, কালুখালীতে জমি ও ফ্লাট কিনেছেন।

তিনি আরও জানান, গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতেন জাবের। জেকা বাজারে টাকা বিনিয়োগ করা গ্রাহকরা তার বিরুদ্ধে মামলা করেন। গ্রাহকদের মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। তাকে গ্রেফতারের পর রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে জেকা বাজার অফিসে অভিযান চালানো হয়েছে। সোমবার বেলা ১১টায় আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান জিল্লুর রহমান। 

এদিকে কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন জাবেরের বাবা। এ সময় ছেলের অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে রাজবাড়ী আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের (২ নভেম্বর) রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজার লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওই সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের ভেতরে নকল পণ্য থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। তারপর প্রতিষ্ঠানটি সিলগালা করা হলে তখন থেকেই পলাতক ছিলেন জাবের।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ