স্বামীকে হত্যার পর রাতভর লাশ পাহারা, সকালে আত্মসমর্পণ

নরসিংদী প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ২২:১৩ আপডেট : ২২ জুলাই ২০২২, ২২:৩৬

নরসিংদীর শিবপুরে স্বামীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম (৩২)। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ১০টায় থানায় গিয়ে ডিউটি অফিসারকে হত্যার ঘটনাটি জানান স্ত্রী। নিহতের নাম মোফাজ্জল প্রধান (৩৮)। তিনি খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। স্ত্রী ঝুনু বেগম (৩২) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে।

তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে এক ছেলেসন্তান রয়েছে। প্রায় ২০ বছর আগে প্রেম করে তারা বিয়ে করেছিলেন। তাদের দুজনের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় ঝুনু বেগমকে অন্যত্র বিয়ে দেন তার বাবা মা। বিয়ের দুদিন পরে ওই স্বামীকে ত্যাগ করে প্রেমিক মোফাজ্জলকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন বলে জানান এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রীর কাছে টাকা চান স্বামী। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাধে। তাদের বাগবিতণ্ডার একপর্যায়ে শাবল নিয়ে স্ত্রীর ওপর আক্রমণ করতে যান স্বামী। এ সময় স্ত্রী শাবল ছিনিয়ে নিয়ে স্বামীকে আঘাত করে হত্যা করেন। হত্যার পর সারা রাত মরদেহ পাহারা দিয়ে সকাল ১০টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার বিবরণ দেন।

শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রী থানায় এসে ঘটনার বর্ণনা দিয়ে আত্মসমর্পণ করেছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি