এক্সপ্রেসওয়েতে ডিসির গাড়িতে বাসের ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ০১:৪৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:৪৫

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় জেলা প্রশাসকের গাড়িতে চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে জেলা প্রশাসকের কোনও ক্ষতি হয়নি।  

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ডিসি শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। মাদারীপুর থেকে চন্দ্রা পরিবহনের একটি বাস শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

  হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল জানান, বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শ্রীনগরের ইউএনও মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনায় জেলা প্রশাসকের কোনও ক্ষতি হয়নি। পরে তিনি ঢাকার দিকে রওনা হন। বাসটিকে পুলিশ আটক করেছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জোরালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের