স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রবাসী স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:৪৬আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:৪৬

মাদারীপুরের কালকিনিতে বিয়ের পর স্বামীর বাড়িতে যাওয়ার ২২ দিনের মাথায় মোছা. জান্নাত বেগম-(২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে নিহতের প্রবাসী স্বামী পলাতক রয়েছেন।  

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামের তোরাপ সরদারের মেয়ে জান্নাতের সঙ্গে একই ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের সিরাজ সরদারের মালয়েশিয়া প্রবাসী ছেলে মো. মাসুদ সরদারের সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে কয়েক মাস আগে বিয়ে হয়। 

প্রবাসী মাসুদ সরদার সম্প্রতি দেশে ফেরেন। ২২ দিন আগে আনুষ্ঠানিকভাবে তিনি স্ত্রী জান্নাতকে নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে জান্নাতের সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া চলছিল। বুধবার দুপুরে বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতের লাশ দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে জান্নাতের প্রবাসী স্বামী মাসুদ পলাতক রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের