মোবাইল নিয়ে ঝগড়া, ‘বন্ধুর ছুরিকাঘাতে’ যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১১:২১আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১:২২

ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে মো. আকাশ (২৫) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুল খান (২৫) নামে একজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (৩০ জুলাই) রাত ৯টায় সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আকাশের বাড়ি ময়মনসিংহে। তিনি সাভারের নবীনগর এলাকায় থাকতেন। অভিযুক্তের নাম ফিরোজ (২৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হযরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী শিমুল খান জানান, আকাশ ও ফিরোজ তার বন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করেন। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও শিমুল কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সঙ্গে ফিরোজের ঝগড়া হয়। একপর্যায়ে আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা আঘাতের চিহ্ন রয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে থানায় নেওয়া হয়েছে।  

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক