‘আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, বিএনপি অংশ নেবে’

মাদারীপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৬:৩০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:৩৯

২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘নির্বাচনের এখনও যে সময় আছে, দ্রুততার সঙ্গে কাজ করলে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া সম্ভব।’

বর্তমান কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় সরকার দেশ পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা করবে কমিশন। আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। জনগণের কাছাকাছি থাকতে হলে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিকল্প নেই। বিএনপি এখন আন্দোলনের নামে মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। তাদের আন্দোলন যদি সহিংসতায় রূপ নেয়, তাহলে ছাড় দেবে না সরকার। আন্দোলন যদি সন্ত্রাসী কিংবা নাশকতামূলক হয়, তাহলে পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

সোমবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সনদ বিতরণ শেষে এ কথা বলেন তিনি। সদরের আসমত আলী খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইভিএমে ভোটগ্রহণে কোনও ত্রুটি নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘ইভিএমে ত্রুটি নেই বলেছেন নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞরা। কেউ যদি ইভিএমে ত্রুটির কথা বলে, তা জানালে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।’ 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের