মিছিলে রাষ্ট্রবিরোধী স্লোগান, জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ২১:৪৪আপডেট : ০১ আগস্ট ২০২২, ২১:৪৪

মিছিলে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি আফজাল হোসাইন, গাছা থানা শাখার আমির আব্দুল মোতালিব, টঙ্গী পূর্ব থানা শাখার আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, ৪৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন, ৫৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন, ৪৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু সুফিয়ান, সানাউল্লাহ, মহানগর শাখার রোকন রহমত উল্লাহ, কর্মী আশরাফুল আলম রাজু, আব্দুস সালাম, জাকারিয়া খান, আতিকুর রহমান মুকুল, নাজমুল হক, ইমরান, আব্দুল্লাহ, তামিরুল মিল্লাত মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক আশরাফুল আলম ও একই বিষয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, শনিবার গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকা ও রবিবার গাছা থানার ভূষিরমিল সাইনবোর্ড এলাকায় জামায়াতের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেন তারা। সেইসঙ্গে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। 

তিনি বলেন, ওই সময় তারা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তখন আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় গাছা থানায় দ্রুত বিচার আইনে এবং বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃত ১৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উপ-কমিশনার জাকির হাসান আরও বলেন, গ্রেফতারকৃতরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। এ অভিযানের মধ্য দিয়ে তাদের পরিকল্পনা রুখে দিয়েছে পুলিশ। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার ও সহকারী কমিশনার (গোয়েন্দা) আবু সায়েম নয়ন উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম