‘ধর্ষণচেষ্টায়’ ব্যর্থ হয়ে হত্যার হুমকি, পালিয়ে বাবার বাড়িতে গৃহবধূ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ২০:৪০আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:৪৭

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূ ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর থেকে ভয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন নির্যাতনের শিকার ওই নারী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ধোপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূকে প্রতিবেশী দুলাল বালা দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। তবে রাজি না হওয়ায় ওই নারীর শিশু সন্তানকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। গত ১৭ জুলাই দুপুরে ওই গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুলাল বালা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুলাল পালিয়ে যায়। এরপর থেকে প্রভাবশালী দুলাল ওই গৃহবধূ ও তার শিশু সন্তানসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছে।

ওই গৃহবধূ বলেন, ‘দুলাল দীর্ঘদিন ধরে আমার পিছে লেগেছে। বিভিন্ন সময় আমাকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিতো। আমি কখন কোথায় যাই, কী করি এসব লক্ষ রাখতো। রাতে ঘরের বাইরে টয়লেটে গেলে দুলাল আমাকে শারীরিক নির্যাতন করে। আমার স্বামী কাজে বাইরে গেলে সে বাড়িতে এসে আমাকে উত্ত্যক্ত করতো। আমি নিষেধ করলে সে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। পরে স্বামীকে বিষয়টি জানালে তিনি দুলালকে এসব আচরণ না করতে বলেন। তখন দুলাল উল্টো তাকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুলাল আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। আমি থানায় অভিযোগ করেছি। বর্তমানে আমি ভয়ে দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছি। আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তবে অভিযুক্ত দুলাল বালা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ‘গত ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সে অনুযায়ী তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম