অবৈধ সম্পদ অর্জন, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

শরীয়তপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১০:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৩:৫৩

শরীয়তপুর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম খানের (৫২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকাী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে এই মামলাকরেন। আব্দুস সালাম শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচরা এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২০ সালে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক কমলেশ মন্ডল ২০১০ সাল থেকে তার সম্পদের অনুসন্ধান শুরু করেন। তখন নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন আব্দুস সালাম। দুদকের অনুসন্ধান শুরু হলে জেলা প্রশাসন থেকে তাকে সদরের চন্দ্রপুর ইউনিয়নে বদলি করা হয়। এরপর বদলি করা হয় জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নে।

মামলার বাদী আখতারুজ্জামান বলেন, ‘দীর্ঘ অনুসন্ধানের পর জানতে পারি, আব্দুস সালাম অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার তথ্য-প্রমাণ দুদকের হাতে রয়েছে। পরে আমরা কমিশনের কাছে রিপোর্ট পাঠাই। দুদকের আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে দুদক কমিশনের অনুমতিতে মামলা করা হয়েছে।’

এ বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। আমার কোনও আয়বহির্ভূত সম্পদ নেই। আমি ২০১৫ সাল থেকে আয়কর রিটার্ন দিয়ে আসছি। আমাকে কোনও রিপোর্ট দেওয়া হয়নি। মামলার কাগজ হাতে পেলে জানতে পারবো কেন আমার বিরুদ্ধে দুদকে মামলা হলো।’

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, ‘আয়বহির্ভূত সস্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে গ্রেফতার করা হবে।’

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘শুনেছি একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। তবে মামলা হয়েছে কি না তা আমার জানা নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের