পদ্মা সেতুর পাশ থেকে বালু উত্তোলন, ১৫ জনের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২২, ১৭:৫২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৫২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে শনিবার দিাবগত রাতে (৭ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিনের কারাদণ্ড দেন। রবিবার দুপুরে তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর আশপাশের এলাকা থেকে জাজিরা ও নাওডোবা পাইনপাড়া এলাকায় রাতের আঁধারে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে পাইনপারা চরের চারটি গ্রাম ভাঙন ঝুঁকিতে পড়ে।  

শনিবার রাত ১১টার দিকে সেতু এলাকার পদ্মা নদীতে অভিযান চালায় জাজিরা উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। এ সময় বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারের শ্রমিক মহসিন হাওলাদার, জুয়েল মিয়া, আশরাফুল সিকদার, আব্দুর রহমান, মো. রাজু, সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, নুর আলী, আক্তার বারি, লিটন মিয়া, মো. বারেক, তকদির হোসেন, খোকন হোসেন, স্বপন ঢালী ও বাবুল মুন্সিকে আটক করা হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল আটক ১৫ ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দেন।

কামরুল হাসান সোহেল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে গতকাল রাতে অভিযান চালিয়ে ১৫ ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

/টিটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি