৫ লিটারে ২৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৮:০২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:০৫

পরিমাপক যন্ত্রে কারসাজি করে জ্বালানি তেল কম দেওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মেসার্স জননী ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (৭ আগস্ট) উপজেলার আলিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় আশপাশের আরও তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, সদর উপজেলায় চারটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তিনটি ঠিকমতো তেল দিচ্ছিল। আলিগঞ্জ এলাকার মেসার্স জননী ফিলিং স্টেশন পাঁচ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম দিচ্ছিল। পরিমাপক যন্ত্রে কারসাজি করে একইভাবে প্রতি লিটারে তেল কম দিচ্ছিল তারা। ফিলিং স্টেশনের এমন কারসাজি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৭ ও ৪৮ ধারায় যথাক্রমে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী