ভিজিএফের কার্ড দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ 

মানিকগঞ্জ প্রতিনিধি 
১১ আগস্ট ২০২২, ১৯:০২আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:১৫

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় ভিজিএফের কার্ড দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ এবং ভুক্তভোগী গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তান ও স্বামী নিয়ে আর্থিকভাবে কষ্টে দিন কাটছিল ওই গৃহবধূর। কয়েক মাস ধরে ১০ টাকা কেজি দরে চাল পেতে ভিজিএফের কার্ডের জন্য নিজ ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসাইনের কাছে ঘুরেছেন। সর্বশেষ গত বুধবার রাত আটটার দিকে ইউপি সদস্য ওই নারীকে মোবাইল ফোনে কার্ড নিতে তার বাড়িতে যেতে বলে। তবে গৃহবধূ ঘরে তার স্বামী নেই জানিয়ে বৃহস্পতিবার সকালে যাবেন বলে জানান। পরে রাতেই ইউপি সদস্য ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে লোকজন এসে ইউপি সদস্যকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

গৃহবধূ বলেন, এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তিনি ইউপি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। দুপুরে গ্রেফতারকৃত ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি