চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৩:৩৭আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৩:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. দুলাল (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

দুলাল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুদনই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যাওয়ার সময় দুলালকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, ভোরে কোনও এক সময়ে এ ঘটনা ঘটেছে। দুলালের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার অটোরিকশা পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক