প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

যশোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৪৬

বিচ্ছেদের পর প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার মঠবাড়ী গ্রামে বুকভরা বাঁওড়ের পাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 

লাশের পাশ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়। ফোনের সূত্র ধরে নিহত নারীর পরিচয় ও অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নিহত খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার (৩০) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আজগর আলী সরদারের মেয়ে। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মিতু কর্মকার নাম রাখেন। গ্রেফতারকৃত মৃন্ময় ভদ্র যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাঠি গ্রামে বসবাস করেন।

হত্যার রহস্য উদঘাটন করে বুধবার দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার। সংবাদ সম্মেলনে ওসি বলেন, ‘খাজিদার জীবনযাপন ছিল উচ্ছৃঙ্খল। নিয়মিত মাদকসেবন করতেন। পাটকেলঘাটা থানায় মাদক মামলাসহ দুটি মামলা রয়েছে। বছর দুয়েক আগে হিন্দুধর্মের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে খাদিজা থেকে মিতু কর্মকার হন। উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে সেই সংসারে বিচ্ছেদ হয়।’

ওসি আরও বলেন, ‘এরপর সাতক্ষীরাতে একটি নাচের অনুষ্ঠানে পরিচয় হয় মৃন্ময় ভন্দ্রের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পর তারা বিয়ে করেন। বছর খানেক আগে মিতু ও মৃন্ময়ের বিচ্ছেদ হয়ে যায়। তারপরও তাদের যোগাযোগ ছিল। বিয়েবন্ধনে আবদ্ধ থাকাকালীন তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে প্রতারণার মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেন মিতু। নানা সময়ে প্রতারিত হয়ে মৃন্ময় মঙ্গলবার মিতুকে ডেকে যশোরের বুকভরা বাঁওড়ে যান। সেখানে মাদকসেবন করিয়ে রাত ১১টার দিকে শ্বাসরোধে হত্যা করে বাঁওড় পাড়ের ধানক্ষেতে লাশ ফেলে পালিয়ে যান। লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃন্ময়কে তার এক চাচার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের