দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে টাকা ঢুকেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৩ আগস্ট ২০২২, ০১:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮:২৬

বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, বাংলাদেশকে আগামী চার মাসের মধ্যে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। ইউরোপীয় কান্ট্রি ও মধ্যপ্রাচ্যের কিছু লোক বিদেশে বসে ষড়যন্ত্র করার পাশাপাশি টাকা কালেকশন করছে। প্রচুর টাকা, তার মধ্যে একটা অংশের টাকা বাংলাদেশে ঢুকে গেছে। এ টাকা খরচ করে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিতি দেওয়ার চেষ্টা চলছে। 

শুক্রবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ শহরে এলজিইডি ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১ থেকে ৪ মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণের জন্য বাইরের দেশ থেকে এসে আশ্রয় নেওয়া কিছু শক্তিকে ব্যবহার করা হচ্ছে। দেশটা অস্থিতিশীল হলে কী আমি একা ক্ষতিগ্রস্ত হবো, আমাদের সবার বংশধররা ক্ষতিগ্রস্ত হবে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, শয়তান সারাজীবন শয়তানি করে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে পারে না। আপনারাও পারবেন না। কারণ শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। আমরাও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যতই গর্তে লুকিয়ে যান কিংবা আমাদের সঙ্গে মিলেমিশে থাকেন অথবা ছত্রছায়ায় থাকেন কোনও কাজ হবে না। গর্তের ভেতরে হাত ঢুকিয়ে বিষাক্ত সাপগুলোকে বের করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী