‘চাকরির সন্ধানে বেরিয়ে’ যুবকের প্রাণ গেলো দুর্বৃত্তের হাতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১১:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।

স্বজনরা জানান, চাকরির সন্ধানে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন সাইফুল। সেখানে তার এক আত্মীয় চাকরি জোগাড় করে দেবেন বলেছিলেন। সেই আশ্বাসে শনিবার রাতে শেরপুর থেকে বাসে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রবিবার ভোরে ফতুল্লার পঞ্চবটি পৌঁছে ছোট বোনের জামাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে কথা বলেন। এর কিছুক্ষণ পর সাইফুল খুন হয়েছেন বলে স্বজনদের জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সঙ্গে কথা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, সাইফুল শেরপুর থেকে চাকরির সন্ধানে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত এখনও জানা যায়নি। এটা ছিনতাইয়ের ঘটনা কিনা তা তদন্তের পরে বলা যাবে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম