‘কোন বিশেষ দিন কিংবা মাস নয়, মুক্তিযুদ্ধ সারা বছর আমাদের চেতনায়’। এমন স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের বত্রিশস্থ পৌর মহিলা কলেজ মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ডা. মাসুদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যড. অশোক সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আল আমিন। অ্যাড. অশোক সরকার বলেন আমাদের এই আয়োজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজ পৌর মহিলা কলেজের মধ্য দিয়ে এর যাত্রা শুরু। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাব এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনাব।
এ সময় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
/এমপি/








