শোক দিবসের অনুষ্ঠানে সাউন্ড বক্সে বাজছে হিন্দি গান

রাজবাড়ী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৭:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৭:৫২

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এই দিনে সারা দেশেই শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় শোকের এই দিনে রাজবাড়ীর বালিয়াকান্দির একটি স্কুলে শোক দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে শাহাদাতবার্ষিকী ও শোক দিবসের অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

স্কুলের বারান্দায় সাউন্ড সিস্টেমে উচ্চশব্দে হিন্দি গান বাজানোর ১৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পালনের জন্য আনা সাউন্ড সিস্টেমে হিন্দি গান বাজছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় দাবি করেন, ‘হিন্দি গান বাজার বিষয়ে কিছু জানি না। আমি স্কুলে আসার পর থেকে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ চলছে সাউন্ড বক্সে।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি নজরে আসার পরই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।’

তদন্ত কমিটির সদস্য উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশক্রমে আমরা কাজ করবো। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি