থেমে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১১:১১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:১৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় থেমে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন। 

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা। তারা উপজেলার আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।  

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা অটোরিকশা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে সড়ক থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের