সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২০:১৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:১৪

গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি রামদা ও রডসহ ডাকাতির একটি অটোরিকশা উদ্ধার করা হয়। 

বুধবার (১৭ আগস্ট) ভোররাতে মহানগরীর যোগীতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুরের সূর্যনগর এলাকার আনছার আলীর ছেলে রাজিব (২৩), রাজশাহীর ঝলমলিয়া বাজার এলাকার মৃত মিলনের ছেলে সুজন (২২), ময়মনসিংহের বয়রা এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে রাজু ওরফে পিনিক রাজু (২০), একই জেলার নোয়াপাড়া এলাকার মোস্তফার ছেলে মাহফুজ (২১) ও জামালপুরের কালিকাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সায়েম রহমান (১৯)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করতো।

ওসি মালেক খসরু আরও বলেন, মহানগরের যোগীতলা এলাকার বাংলা লিংক টাওয়ারের সামনের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি