ভাই-বোনের মৃত্যুর পরদিন বড় বোনও চলে গেলো

শরীয়তপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১১:৫০আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১:৫০

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যুর পরদিন বড় বোনও মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সাথী আক্তার (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে তার ভাই সৌরভ (৬) ও বোন খাদিজা (৫) মারা যায়। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে প্রতিবেশী রওশন আরার ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম ও তার তিন সন্তান। খাওয়ার পর তাদের পেট ব্যথা ও বমি হতে থাকে। অসুস্থতা বাড়তে থাকলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথীকে ঢাকা মেডিক্যালে নিতে বলেন চিকিৎসক। তাদের মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও খাদিজা মারা যায়। পরদিন বৃহস্পতিবার মারা গেছে তাদের বড় বোন সাথী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো নয়। ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম