১২ কেজির রুই সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৬:০২আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৬:০২

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১২ কেজি ওজনের একটি রুই মাছ ২৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলে খোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সকালে পদ্মা নদীতে খোকন হালদারের জালে ১২ কেজি ওজনের রুই মাছ ধরা পড়ে। খবর পেয়ে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ২২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি আমার আড়তে এনে কুষ্টিয়ার কুমারখালীর এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তিনি প্রতি কেজি ২৩-- টাকা দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। নদীতে পানি বাড়াতে কাতল, পাঙাশ, বাগাড়, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও বেশি ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম