আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শনে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২০:৪৩আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:৪৩

চার দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। 

মিঠামইন পৌঁছার পর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এ সময় কলেজের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কলেজ পরিদর্শন শেষে সন্ধ্যায় মিঠামইন উপজেলায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা শুরু হয়। এখন সভা শেষ হয়নি।

জানা গেছে, সফরকালে রাষ্ট্রপতি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলককাজ পরিদর্শন করবেন। মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলা সফরের কথা রয়েছে রাষ্ট্রপতির।

/এএম/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম