গাড়িতে মাদক, উপবিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগম বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৭:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:৩৯

গাজীপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (১৯ আগস্ট) ১৩১ বোতল ফেনসিডিলসহ কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একটি গাড়ি আটক হয়। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গাড়িটি নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ, গাজীপুরের নামে রেজিস্ট্রেশন করা উল্লেখ করে খবর প্রচার হয়। গাড়িটি ফেরদৌসী বেগম সরকারি বাহন হিসেবে ব্যবহার করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়নি। সড়ক ও জনপথ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী কে এম শরীফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এতে প্রতীয়মান হয়, ফেরদৌসী এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। যা সরকারি কর্মচারী অনুযায়ী অসদাচরণের সামিল। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এই সময়ে প্রচলিত বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ শের মাহমুদ মুরাদ স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে, কর্মস্থলের বাইরে কুমিল্লা জেলায় মাদক বহনকালে সরকারি গাড়ি ও তার চালক আটক হওয়ায় সংশ্লিষ্ট অফিসের প্রধান হিসেবে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনে তিনি ব্যর্থতার পরিচয়  দিয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কর্তব্য পালনে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না- এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়াও একইদিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ শের মাহমুদ মুরাদ স্বাক্ষরিত আরেক পত্রে বলা হয়েছে, সেদিন গাড়িটির চালক মো. খোকন আহমেদকেও আটক করা হয়। চালক সরকারি কর্মচারী নন এবং শ্রমিক মজুরি কোডে নিয়োজিত আছেন। এমতাবস্থায় শ্রমিক মজুরি কোডে নিয়োজিত খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান