১০টার মধ্যে ঘুমানোর নোটিশ, ২ ব্যাংক কর্মকর্তাকে শোকজ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৯:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২০:৫২

গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের জয়নগর শাখার এক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমানোর নির্দেশ দিয়ে নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জয়নগর রূপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ নোটিশ দেওয়া হয়। 

নোটিশে ব্যাংকের ব্যবস্থাপক মো. মফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে। যদিও তিনি দাবি বলছেন, তার স্বাক্ষর জাল করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে ঘুমানোর নির্দেশ দেওয়ার নোটিশের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

ওই নোটিশে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’

নোটিশের বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, ‘ওই নোটিশে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে শহিদুল ইসলামকে ওই নোটিশ পাঠিয়েছেন। তারা দুজন ব্যাচমেট। দুজনের মজা করার ওই নোটিশ ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানতাম না।’

ব্যবস্থাপক আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

 

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম