স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসির আদেশ, ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৬:২৮আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:২৮

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের স্কুলছাত্র নাহিদ হাসান মৃদুল (১৭) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৪ সালের ১৯ জুন এই হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রুবেল মন্ডল (২১)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছালাম মন্ডলের ছেলে। এই হত্যা মামলার তিনি দুই নম্বর আসামি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়াকান্দি গ্রামের খলিল মন্ডলের ছেলে রাফিজুল মন্ডল (২৬), বড়মুরারীপুর গ্রামের হান্নান সরদারের ছেলে পিয়ারুল (২১), কালুখালী উপজেলার বাস্তেখোলা গ্রামের মো. মাছেমের ছেলে রায়হান (২১) ও রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের টাবলুর ছেলে পিয়াল (২০)।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ার এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুজনকে বেকসুর খালায় দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১৯ জুন রাজবাড়ীর ইয়ছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মৃদুলকে রেল গ্যারেজের ভেতরে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহতের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয় সাত জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এই দণ্ডাদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নেকবর হোসেন মনি বলেন, আদালত থেকে আমরা ন্যায়বিচায় পাইনি। উচ্চ আদালতে আপিল করবো। সেখান থেকে ন্যায়বিচার পাবো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি উজীর আলী শেখ বলেন, স্কুলশিক্ষার্থী মৃদুল হত্যায় আসামিরা দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সব আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। দীর্ঘদিনের সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম