বিচ্ছিন্ন করা হলো ৫ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২১:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:৩৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দীর্ঘ এই লাইনটির মাধ্যমে অন্তত সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিযান চলে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান।

প্রকৌশলী সরুজ আলম জানান, গজারিয়া উপজেলার জামালদী এলাকার সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উচ্চচাপ বিশিষ্ট একটি বিশেষ সংযোগ দিয়েছিল তিতাস। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় তারা লাইনে আগের মত প্রেশার পাচ্ছে না। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অবৈধ লাইনটির সন্ধান মেলে।

তিনি আরও জানান, মধ্য ভাটেরচর এলাকা থেকে শুরু হয়ে বিশ্বদ্রোন ভাটেরচর হয়ে বৈদ্দারগাঁও পর্যন্ত বিস্তৃত ছিল লাইনটি। যার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। এই লাইনটির মাধ্যমে অন্তত সাড়ে তিন হাজার সংযোগ চালু ছিল। গজারিয়া উপজেলায় আরও যেসব অবৈধ গ্যাস লাইন চালু রয়েছে সেগুলো বিচ্ছিন্নে অভিযান চলবে।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম