পোশাক শ্রমিককে ধর্ষণের পর মারধর, গ্রেফতার ২

সাভার প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৯:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:৫০

সাভারে এক নারী পোশাক শ্রমিককে (১৭) ধর্ষণের পর মারধরের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত একজনের নাম আবিদ খান। আরেকজনের নাম জানা যায়নি। ভুক্তভোগী সাভারের উলাইল এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ ও ভুক্তভোগী জানায়, মঙ্গলবার (৪০ আগস্ট) রাতে ভুক্তেভোগীর বন্ধু আবিদ খান মোবাইল ফোনে কল করে তাকে ব্যাংক টাউন এলাকায় ডেকে নিয়ে যায়। পরে সেতুর নিচে ধর্ষণ করে। এ সময় বিয়ের জন্য চাপ দিলে আবিদ আরও দুই যুবককে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে। পরে ভুক্তভোগীকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে আবিদ খান ও তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম