রাইস মিলের সাইলো ভেঙে ৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৭

টাঙ্গাইলের গোপালপুরে একটি রাইস মিলের সাইলো ভেঙে তিন শ্রমিক নিহতের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’  

আরও পড়ুন: রাইস মিলের বয়লার চাপায় নিহত ৩

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।’

এর আগে রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডে সাইলো ভেঙে তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। 

নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২০), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩৩)। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী