মেয়র জাহাঙ্গীরের গ্রেফতার ও বিচার দাবি 

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরের ভোগড়া, বোর্ড বাজার, গাছা, টঙ্গীর হোসেন মার্কেট, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাজীপুর শহরেরর রাজাবাড়ী সড়ক প্রভৃতি এলাকায় একযোগে এ কর্মসুচি পালিত হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা জাহাঙ্গীরকে বিএনপি জামাতের এজেন্ট আখ্যায়িত করে তাকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয়দেবপুর-রাজবাড়ী সড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শাহাজাহান মিয়া সাজু, সাংবাদিক নেতা গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নাসির উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা আইয়ুব রানা, মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শওকত আলম প্রমুখ।

 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা এলাকায় মানববন্ধনে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। তারা মহাসড়কে ঘণ্টাব্যাপী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে ঢাকামুখী সড়কে যানজটের সৃষ্টি হয়। 

প্রসঙ্গত, গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমকে ভুয়া টেন্ডার, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর  সাময়িক বরখাস্ত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের বীর শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ২০২১ এর ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ। 

/টিটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম