জ্বালানি তেলের দাম আরও কমবে: পরিকল্পনামন্ত্রী

সাভার প্রতিনিধি 
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২

জ্বালানি তেলের দাম ফের সমন্বয়ের আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম কমায় আমাদের দেশেও দাম কমানো হয়েছে। আপনারা তেল-গ্যাসের দাম বাড়ার আভাস পেলেও আমি কমার আভাস পাচ্ছি। খুব শিগগিরই জ্বালানি তেলের দাম আরও কমবে।’ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও তেলের দাম কমিয়েছে। আবারও তেলের দাম কমে এলে সেটি কোন প্রক্রিয়ায় সমন্বয় হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিশ্ববাজারে দাম বাড়লে আমরা বাড়াবো, আর কমলে কমাবো। তবে এবার দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে, এ কারণে সমস্যা বেশি হয়েছে।’

এ সময় জীবনযাত্রার খরচ কমাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের জীবনযাত্রার খরচ কমাতে হবে। যেমন, আপনি ৫০০০ সিসির গাড়ির পরিবর্তে ৩০০০ সিসির গাড়ি ব্যবহার করতে পারেন। আপনার ঘরে অফিসে পাঁচটি লাইট ব্যবহারের পরিবর্তে তিনটি লাইট ব্যবহার করতে পারেন। আমরাও (সরকার) এই পথ অনুসরণ করছি।

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআইয়ের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর আলী সরকার প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার