১৯ কোটি টাকা আত্মসাৎ: কারাগারে অলিয়ার রহমান

ফরিদপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১২

১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির বরখাস্ত হওয়া নির্বাহী পরিচালক মো. অলিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ।

জানা গেছে, পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক পদ থেকে অলিয়ার রহমানকে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ১ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়। গত জুন মাসে তার বিরুদ্ধে সংস্থার নির্বাহী পরিচালক থাকাকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে একাধিক মামলা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী পরিচালক মো. আব্দুল কুদ্দুস। এর মধ্যে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় উচ্চ আদালত থেকে তাকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত।

বাদীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলি বলেন, ‘অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংস্থার বরখাস্তকৃত নির্বাহী পরিচালক অলিয়ার রহমান ও বরখাস্তকৃত পরিচালক (ফাইন্যান্স) মো. ওয়াজেদ আলীকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় অলিয়ার রহমানকে ছয় সপ্তাহের জামিন দেন উচ্চ আদালত। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই মামলায় আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের