ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে ২ লাখ টাকা ও ৫০ ভরি সোনা ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবীর পাল (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে মারধর করে দুই লাখ টাকা, ৫০ ভরি সোনা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাতকড়া পরিহিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় এক অটোরিকশাচালক। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীর পাল জেলা শহরের মালপাড়া এলাকার স্বর্গীয় যুগেশ পালের ছেলে। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব বলেন, ‘সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চড়ডুমুরিয়া বাজারে তৃষা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে প্রবীর পালের। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে তিনি শহরের বাড়িতে ফিরছিলেন। চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামের বেইলি সেতুর কাছে সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্য বেশে পাঁচ জন তার পথরোধ করেন। এ সময় মারধর করে হাতকড়া পরিয়ে তার সঙ্গে থাকা ব্যাগভর্তি সোনা ও দুই লাখ টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ স্বর্ণ শিল্পালয় সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষ্মণ মুখার্জি বলেন, ‘এ রকম ঘটনা অহরহ ঘটছে। ব্যবসায়ীদের জীবনের কোনও নিরাপত্তা নেই। পুলিশ পরিচয়ে এরকম ঘটনা মানা যায় না। কয়েকদিন আগে চিতলিয়া বাজারে ডাকাতির ঘটনা ঘটেছিল। দুঃখের ব্যাপার আসামি ধরা পরলেও এখনও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার হয়নি। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই। সেই সঙ্গে আমাদের নিরাপত্তা চাই।’

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম