কাওরান বাজারে ৭১ টিভির গাড়িতে ছিনতাইকারীদের হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১১:১৯আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১:১৯

রাজধানীর কাওরান বাজারে ৭১ টিভির দুটি গাড়িতে ছিনতাইকারীদের হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার বিদবাগত রাত ৩টার দিকে কাওরান বাজার রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

একাত্তর টিভির রিপোর্টার ইশতিয়াক ইমন সাংবাদিকদের জানান, দুই জন ভিডিও এডিটরকে বাসায় নামিয়ে দিয়ে কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকা হয়ে ফিরছিল ৭১ টিভির গাড়ি। রেল ক্রসিংয়ের সিগন্যালে গাড়িটিতে হামলা চালিয়ে ছিনতাইকারীরা নগদ টাকা, ঈদের পোশাক ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ‘আমি নাইট ডিউটিতে ছিলাম। খবর পেয়ে ক্যামেরাম্যানসহ ঘটনাস্থলে যাই। এ সময় ছিনতাইকারীরা সংঘবদ্ধভাবে ইট-পাথর নিক্ষেপ করে। ক্যামেরাম্যান খোরশেদ আলমকে জিম্মি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। উপর্যুপরি কিল ঘুষি মেরে যখম করে খোরশেদকে। গাড়িতে থাকা টাকা ও ঈদের জন্য কেনা পোশাক নিয়ে যায়। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার পুলিশ সেখানে গেলেও ঘটনাস্থলটি একে অন্যের এলাকা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।’

বুধবার (১০ এপ্রিল) সকালে ঘটনাস্থলটি নিজেদের এলাকার বলে স্বীকার করে হাতিরঝিল থানা-পুলিশ। তবে ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে এখনও কেউ মামলা করতে থানায় আসেনি।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে