‘প্রতি উপজেলা থেকে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠাবে সরকার’

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে, প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠানোর। এছাড়া প্রত্যেকটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করারও অঙ্গীকার রয়েছে সরকারের। এর ফলে প্রবাসীরা সহজেই তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে নিজেদের পরিবারের কাছে পাঠাতে পারবেন।’

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘টাকা খরচ করেও বিদেশে গিয়ে বিপদের মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশি। বিশেষ করে দালালদের মাধ্যমে পাসপোর্ট করলে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারিভাবে এবং নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরি করাই বুদ্ধিমানের কাজ।’ 

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ। 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহধর্মিণী ড. নাসরীন আহমদ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ