বাসা দেখানোর কথা বলে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক তরুণী (২৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত মনির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মনির হোসেন ধল্লা এলাকার ইকরাম হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই তরুণী ঢাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন।সম্প্রতি এলাকায় ফিরে নিজেই একটি বিউটি পার্লার দেওয়ার চেষ্টা করছিলেন। গত ৩ সেপ্টেম্বর ধল্লা এলাকায় একটি বাসা ভাড়া নেন। কিন্তু ব্যাচেলর হওয়ায় শুক্রবার তাকে বাসাভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেন বাড়ির মালিক। এরপর নতুন বাসা খুঁজছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মনির হোসেন, আনিছ ও ফুলচান মিয়া তাকে বাসা দেখানোর কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। তারা চলে যাওয়ার পর ওই তরুণী ধল্লা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনা জানান। এরপর অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম