ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮

পুলিশের গাড়ি থেকে নেমে দুটি বাসের চালক ও একটি বাসের সুপারভাইজারকে লাঠি দিয়ে পেটানোর প্রতিবাদে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ফরিদপুর শহরের পৌর বাসস্ট্যান্ডে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় ঢাকাসহ ফরিদপুরের বিভিন্ন পথে চলাচলকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। 

বাস শ্রমিকরা জানান, টেকেরহাট থেকে ফরিদপুর আসা ও বোয়ালমারী থেকে ফরিদপুরে আসা দুটি বাস টার্মিনালে ঢুকছিল। এ সময় সড়কের পাশে ইজিবাইক দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। ওই সময় পুলিশের একটি পিকআপ রাজবাড়ী রাস্তার মোড় থেকে ফরিদপুর শহরের দিকে আসছিল। তবে নতুন বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশের গাড়ি থেকে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য বের হয়ে প্রথমে বোয়ালমারী থেকে আসা বাসের চালক মো. আমির হোসেনকে (৫০) লাঠিপেটা করেন। ওই চালক গাড়ি বন্ধ করে বের হয়ে এলে তাকে আবারও লাঠি দিয়ে পেটানো হয়। একই সময় সাদা পোশাকধারী ওই পুলিশ সদস্যরা টেকেরহাট থেকে আসা বাসের সুপারভাইজার মো. রেজাউল (৩০) ও চালক ঝন্টু খানকে (৪৫) চর থাপ্পড় ও ঘুষি মারেন।

এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিকরা নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবি জানান। এ সময় কিছু সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, খবর পেয়ে বাসস্ট্যান্ডে গিয়ে জানতে পারি, পুলিশের একটি গাড়ি থেকে সাদা পোশাকের পুলিশ নেমে বাসের দুই চালক ও এক সুপারভাইজারকে মারধর করেছেন। এর মধ্যে বাসচালক মো. আমিরকে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা কোনও অন্যায় করলে তা নিয়ে আলোচনা হতে পারে, বিচার হতে পারে। কিন্তু শ্রমিকদের অমানবিকভাবে মারপিট করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের দাবি সরকারি সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের গাড়িটি শনাক্ত করে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না। 

ফরিদপুরের  ট্রাফিক পুলিশের পরিদর্শক তুহিন লস্কর বলেন, আমি সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেছি সেটি একটি পুলিশের গাড়ি ছিল। তবে রেজিস্ট্রেশন বিহীন পুলিশের ওই গাড়িটি ফরিদপুর জেলা পুলিশের নয়। সেটি হাইওয়ে পুলিশ কিংবা পিবিআই বা অপর কোনও দফতরের কিনা তা শনাক্ত করার চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম