গাছে ধাক্কা লেগে উড়ে গেলো বাসের ছাদ, একজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১০:২৮ আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:২৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে এক বাসযাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বাসটির পুরো ছাদ উড়ে গেছে।

সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে আল শামীম নামে একজন যাত্রী মারা গেছেন। তিনি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে বাসের পুরো ছাদটি উড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, বাসের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি