নিখোঁজের ৩ দিন পর নদীতে মিললো যুবকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে আহম্মদ উল্লাহ মৃদুল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর আলামিন নগর এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃদুল নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকার ওবায়েদ উল্লাহ মিয়ার ছেলে। তিনি গমের ব্যবসা করতেন।

স্বজনদের দাবি, গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আর বাড়ি ফেরেননি।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. মোস্তফা বলেন, লাশে পচন ধরে গেছে। এ কারণে আঘাতের চিহ্ন বোঝা যায়নি। খবর পেয়ে এসে স্বজনা পরিচয় শনাক্ত করেছেন।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশে পচন ধরে গেছে। তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম